জন্ম: ১৯৮০
কবি, গদ্যকার, সাংবাদিক। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজির স্নাতক ও সাংবাদিকতায় স্নাতকোত্তর। সাংবাদিকতা দিয়ে জীবন শুরু। টেলিভিশনের নানা সংবাদ চ্যানেলে, খবরের কাগজেও কিছুদিন। ২০০৯ সালে মূলধারার সাংবাদিকতা ছেড়ে পুরোপুরি লেখার সঙ্গে যুক্ত হন। প্রথম কবিতার বই ‘জাদুকরি বইঘর’ প্রকাশিত হয় ২০১৪ সালে, দ্বিতীয় বই ‘আদার ব্যাপারী যাবে আর্মেনী ঘাটে’। তাঁর প্রথম গল্পের বই 'জেরি ইঁদুরের গর্ত থেকে' (২০১৮)। এছাড়াও তার গল্প শূন্য দশকের গল্পের একটি সংকলন গ্রন্থ ‘শূন্য দশকের গল্প সংগ্রহ’-তে প্রকাশিত। সাহিত্য একাডেমির পত্রিকা ইন্ডিয়ান লিটারেচার সহ আরো নানা দেশ বিদেশের কাগজে তার লেখা ও লেখার অনুবাদ ছাপা হয়েছে। করেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বইয়ের অনুবাদ। শুভদীপ মৈত্র তাঁর কাজ নিয়ে ঘুরেছেন দেশের নানা প্রান্তে। যোগ দিয়েছেন সাহিত্য উৎসব, সেমিনার ও কর্মশালায়। ২০১৪ সালে হিন্দু লিট ফর লাইফ ফেস্টিভালে প্রকৃতি ফাউন্ডেশনের নির্বাচিত ২৫ জন কবির একজন। সাহিত্য একাডেমির যুব সাহিতি-তে আমন্ত্রিত কবিতা পাঠের জন্য একই বছর। কাহানি পাঞ্জাব-এর উদ্যোগে ডালহৌসি-তে গল্পের কর্মশালায় অংশ নিয়েছেন।

No comments:
Post a Comment